মোহনগঞ্জে ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

admin
April 18, 2025 6:18 pm
Link Copied!

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আহাদ নূর আলমকে (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে ৪টি মামলায় তাকে সাজা দিয়েছেন আদালত। ওই ৪ মামলায় মোট ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৮১ হাজার ৯০৬ টাকা জরিমানা করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে মোহনগঞ্জ পৌরশহর থেকে আটক করা হয়।

গ্রেফতার আহাদ নূর আলম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া কলেজরোড এলাকার মৃত হাজী উলফত আলীর ছেলে। তিনি শহরের প্রোপাইটর মেসার্স জিতু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

পুলিশ জানায়, আহাদ নূর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ট্রেড লাইসেন্স জমা দিয়ে একাধিক ঋণ নেন। পরে আর সেসব ঋণ ফেরত দেননি। এসব ঘটনায় ঋণ খেলাপি ও চেক ডিজঅনারসহ ৫টি মামলার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরমধ্যে চারটি মামলায় মোট ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৮১ হাজার ৯০৬ টাকা জরিমানা করা হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার গোপন সংবাদে মোহনগঞ্জ পৌরশহরে থেকে থানার এসআই মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আটকের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।