সীতাকুণ্ডে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

admin
April 18, 2025 7:01 pm
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাহমুদুল হক করিমের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সীমা আক্তার (২৫)।

থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সীমা আক্তারের সঙ্গে স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করলে সীমা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকায় থাকা তার মা-বাবাসহ এলাকাবাসী ছুটে গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়। এ সময় স্বামী করিম পালিয়ে যায়। এদিকে হাসপাতালে নিয়ে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান স্ত্রী সীমা।

সীমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের গ্রামের আইয়ুব খান ও পারভীন আক্তারের মেয়ে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী করিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে রাত ৩টায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।