কুমিল্লায় রাতে ঝটিকা মিছিল, ৮ আওয়ামী লীগ কর্মী আটক – My Blog
ঢাকাTuesday , 22 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় রাতে ঝটিকা মিছিল, ৮ আওয়ামী লীগ কর্মী আটক

admin
April 22, 2025 12:17 am
Link Copied!

কুমিল্লার শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত দেড়টায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাহিনুল ইসলাম।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে ওই নেতাদের বলতে শোনা গেছে, অবৈধ সরকার মানি না মানি না’ ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বাহার ভাই বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইত্যাদি।

আটকরা হলেন- নগরীর চাঁনপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০) মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪২), কালিরবাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন (৩৮) ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূঁইয়া প্রকাশ কিশোর (৩৫), বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৬), বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন (৩০), দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা (৩৩), কোতোয়ালি থানার তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা (৪০)।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় ঝটিকা মিছিল করেছে। এ সময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।