স্ত্রী হত্যা মামলায় স্বামী আটক – My Blog
ঢাকাWednesday , 23 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যা মামলায় স্বামী আটক

admin
April 23, 2025 3:15 pm
Link Copied!

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় শারমিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিনকে (৩০) আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার নিশ্চিন্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

বুধবার (২৩ এপ্রিল) র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটক মঈন উদ্দিন রাঙামাটির কাউখালী থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন আক্তারকে শারীরিক নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করে মঈন উদ্দিন।

ঘটনার পর নিহতের মা পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।