চকপাড়া সীমান্ত থেকে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোলবোমা উদ্ধার – My Blog
ঢাকাFriday , 25 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চকপাড়া সীমান্ত থেকে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোলবোমা উদ্ধার

admin
April 25, 2025 1:01 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন: ৫৯ বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি প্লাস্টিকের ক্যারেটের ভেতর রাখা ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।

রাত ৯টার দিকে ৫৯বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেস-ব্রিফিংয়ে এই বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, চকপাড়া বিওপির নায়েক মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল ১৮৪ নম্বর মেইন পিলার হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালান।

এ সময় দু’জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ককটেলগুলো আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।