নাইক্ষ্যংছড়িতে গোসলে নেমে দুই জনের মৃত্যু – My Blog
ঢাকাFriday , 25 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে গোসলে নেমে দুই জনের মৃত্যু

admin
April 25, 2025 10:49 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে মুক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তা মনি ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের এবং জেসি আক্তার মো. ইউনুসের মেয়ে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

নিহতদের বাবা মোহাম্মদ হোসেন ও মো. ইউনুচ জানান, এলাকার অন্য ছেলে-মেয়েদের সাথে তাদের মেয়েরাও বাঁধের পানিতে গোসল করতে যায়। তবে খালের পানি গভীর হওয়ায় তারা দুজনেই তাতে তলিয়ে যায়। অন্যদের কাছ থেকে খবর পেয়ে দুজনকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টার এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হলেও পরিবারগুলোর কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।