মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান – My Blog
ঢাকাFriday , 25 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

admin
April 25, 2025 11:03 pm
Link Copied!

মিরসরাই উপজেলার ফেনী নদী ও আশপাশের এলাকায় শুক্রবার (২৫ এপ্রিল) অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। অভিযানকালে ফেনী নদীর শুভপুর ব্রিজ থেকে পশ্চিম দিকে ধুমঘাট এবং পূর্ব দিকে মোল্লাঘাট পয়েন্ট পর্যন্ত সংগীয় ফোর্সসহ টহল পরিচালনা করা হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযানের সময় পুরো ফেনী নদীতে কোন বালু উত্তোলনকারী ড্রেজার বা বাল্কহেড দেখা যায়নি।

টহলের সময় নদীর তীরবর্তী জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এরকম ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়।

তিনি আরো বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর পাশ্ববর্তী মেহেদীনগর নামক স্থানে হিঙ্গুলী খালে গমনপূর্বক অবৈধ বালু উত্তোলনরত দুইটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বালু সরবরাহ কাজে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

অনুরূপ আরেকটি অভিযোগের ভিত্তিতে করেরহাটের হাবিলদারবাসা এলাকায় একটি শ্যালো ড্রেজার বিকল ও প্রায় পাঁচশ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।