ঢাকার পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস – My Blog
ঢাকাSunday , 27 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

admin
April 27, 2025 7:14 pm
Link Copied!

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কাতারের দোহায় গত ২২ ও ২৩ এপ্রিল ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতার যান।

গত সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ড. ইউনূসকে অভ্যর্থনা জানান।

এদিন সন্ধ্যা ৭টায় (ঢাকার সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দোহার উদ্দেশ্যে রওনা হন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টা গত ২৫ এপ্রিল ইতালির রোমের উদ্দেশ্যে রওয়ানা হন।

প্রধান উপদেষ্টা শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।