ব্যাগের সাথে নারীকেও টেনে-হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী! – My Blog
ঢাকাSunday , 27 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যাগের সাথে নারীকেও টেনে-হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী!

admin
April 27, 2025 10:10 pm
Link Copied!

শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার আসে। চলন্ত প্রাইভেটকারের সামনের জানালা দিয়ে একজন ঝুঁকে পড়েন এবং সেই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দেন। এতে ব্যাগের সঙ্গে সেই নারীকেও টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে ওই নারী ব্যাগটি ছেড়ে দিলে প্রাণে রক্ষা পান। কিন্তু সেই নারীর অবস্থা গুরুতর।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি সেই নারীকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন তা দেখে আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে আসেন। তারা বিষয়টি বুঝে ওঠারও চেষ্টা করেন। প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ৫০ সেকেন্ড পর তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় তিনি চার ব্যক্তির সাথে কথা বলেন এবং তার হাঁটু-কনুইয়ের আঘাত দেখাচ্ছিলেন। তবে এ ঘটনায় সেই নারী প্রাণে বাঁচলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তারা এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।