চলন্ত বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ, আটক ১ – My Blog
ঢাকাTuesday , 29 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ, আটক ১

admin
April 29, 2025 10:00 pm
Link Copied!

ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর নামক স্থান থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিম (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর ইটভাটার সামনে থেকে একটি চলন্ত বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহণের একটি বাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নামক স্থানে চেকপোস্ট বসায় তারা। এ সময় বাসে তল্লাশি করে তারা রহিমের কাছ থেকে চেইনে আবদ্ধ ১৫টি পোটলা জব্দ করে । পোটলা খুলে দেখা যায় একেকটি পোটলায় ২০০ পিচ করে ইয়াবা রয়েছে।

পরে ৩ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।

পরে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে গ্রেপ্তার যুবককে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।