শুক্রবার এনসিপির বিক্ষোভ সমাবেশ – My Blog
ঢাকাThursday , 1 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার এনসিপির বিক্ষোভ সমাবেশ

admin
May 1, 2025 10:01 pm
Link Copied!

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মে) বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে।

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে।

এদিকে, এনসিপির এই কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।