কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ : গ্রেফতার ২ – My Blog
ঢাকাFriday , 2 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ : গ্রেফতার ২

admin
May 2, 2025 5:26 pm
Link Copied!

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় মামলা দায়েরের তিন ঘন্টার মধ্যে ধর্ষক মোঃ মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী’কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার(১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জনৈকা কিশোরী(১৮) ছড়ায় গোসল করতে যায়।

এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষন করে ও মোবাইলে ভিডিও ধারণ করে।

এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ দায়ের করে।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খালেদ হোসেন জানান,মামলা দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মোঃ মাফিজুল ইসলাম(৩১) ও আবু তালেব গাজী (২৮)-কে আটক করা হয়। ধর্ষিতা কিশোরী গ্রেফতারকৃত আসামীদের সনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরাও তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।