ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার ২ – My Blog
ঢাকাFriday , 2 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার ২

admin
May 2, 2025 8:34 pm
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় মাদরাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

আটক সুমন উপজেলার গোহট উচ্চ ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ির আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসের ১৭ তারিখ সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার দশ বছর বয়সী ছেলে মাদরাসা থেকে নিখোঁজ হলে তাকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীতে গেলে অভিযুক্তরা তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছে বলে সেখানে নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে সেখানেই দুই যুবক ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মান হানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করে। কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার রহিমানগর এলাকা দুই যুবককে আটক করেন।

গৃহবধূ পুলিশকে জানিয়েছে, তার নিখোঁজ হওয়া ছেলেকে পরবর্তীতে মাদরাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাদেরকে শুক্রবার (২ মে) দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।