মিয়ানমারে বিপুল পরিমাণ সার পাচারকালে গ্রেপ্তার ১০ – My Blog
ঢাকাFriday , 2 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে বিপুল পরিমাণ সার পাচারকালে গ্রেপ্তার ১০

admin
May 2, 2025 7:38 pm
Link Copied!

মিয়ানমারে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ।

আটক ১০ জন পাচারকারী কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। কিন্তু বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা। এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।

এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।