সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ, আটক ২ – My Blog
ঢাকাSunday , 4 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ, আটক ২

admin
May 4, 2025 12:30 am
Link Copied!

সীতাকুণ্ডে আটটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে  আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন : বরিশালের মনির হোসেন (৪৫) ও নোয়াখালীর আরেকজন মনির হোসেন (৪৮)।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানিয়েছেন, তারা একটি কালো রঙের মাইক্রোবাসে করে মহেশখালী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।

বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে পুলিশ তাদের গাড়ি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে গোয়েন্দা সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করেন। তল্লাশিতে গাড়ির বিভিন্ন অংশে লুকানো ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশিয় রাইফেল এবং একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশিয় আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধার অস্ত্রগুলো মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে সংগ্রহ করে নোয়াখালীতে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার পর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।