মীরসরাইয়ে হাঁস নিয়ে বিতণ্ডা : বৃদ্ধকে গলা টিপে হত্যা! – My Blog
ঢাকাTuesday , 6 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে হাঁস নিয়ে বিতণ্ডা : বৃদ্ধকে গলা টিপে হত্যা!

admin
May 6, 2025 11:27 pm
Link Copied!

মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল করিম ওই বাড়ির মৃত শেখ আহমদের ছেলে।

জানা যায়, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এ সময় ওই বৃদ্ধকে কিলঘুষি মারতে থাকেন জাকারিয়া। এক পর্যায়ে গলা টিপে ধরলে ফজলুল করিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়িতে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহতের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুদিন আগে তারা আমার ভাইয়ের ৪/৫টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার এক পর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে উদ্ধার করে নিয়ে আসার পথে আমার ভাই মারা যায়। জাকারিয়া জাহেদ আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।