ভারতে প্রবেশের চেষ্টা সীমান্তে নারী-শিশুসহ : আটক ৩৫ বাংলাদেশি – My Blog
ঢাকাThursday , 8 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে প্রবেশের চেষ্টা সীমান্তে নারী-শিশুসহ : আটক ৩৫ বাংলাদেশি

admin
May 8, 2025 11:43 pm
Link Copied!

ভারতে  অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৩৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটকদের মধ্যে ১১ জন নারী, ১৪ জন শিশু এবং ১০ জন পুরুষ রয়েছেন। এছাড়া মাদক পাচারের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। অভিযানে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন যাদবপুর, উথুলী, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে এসব বাংলাদেশিকে আটক করা হয়।

আটকরা হলেন : কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা গ্রামের সবুজ হোসেন (৩৩), নড়াইলের সীতারাম গ্রামের আজিবর মল্লিক (৬৫), বাবুপুর গ্রামের মিরাজুল শেখ (২৫), কুমড়ী গ্রামের মোস্তফা (৪৮), বিষ্ণুপুর গ্রামের লিকচান শেখ (২৮), যাদবপুর গ্রামের শাহীন ফকির (৪৮) ও সম্রাট শেখ (৩০), পাচুরিয়া গ্রামের খাজা মোল্লা (৩৫), মাধবপাশা গ্রামের তরিকুল শেখ (৩৬), এবং মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের কিতাবুল হোসেন (১৯)।

এছাড়া মাদকসহ মহেশপুরের যাদবপুর গ্রামের মেহেরাব উদ্দিন (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।