নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভী’র বাসভবনে পুলিশের অভিযান – My Blog
ঢাকাFriday , 9 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভী’র বাসভবনে পুলিশের অভিযান

admin
May 9, 2025 2:25 am
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবনে এ অভিযান শুরু হয়।

আইভীকে আটক করা হতে পারে,এমন খবরে আশপাশের বিপুলসংখ্যক মানুষ বাসভবন ঘেরাও করে তার পক্ষে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় অভিযোগ দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়াও, গত বছরের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত আইভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

আইভীর বাসভবনে অভিযানের বিষয়টি নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।