চট্টগ্রামের পটিয়ার দুই ছাত্রলীগ নেতা অস্ত্র-গুলিসহ আটক – My Blog
ঢাকাSunday , 11 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ার দুই ছাত্রলীগ নেতা অস্ত্র-গুলিসহ আটক

admin
May 11, 2025 9:18 pm
Link Copied!

চট্টগ্রাম জেলার পটিয়া ও বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও মো. বছিরুল হক শাহীন (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ মে) দিবাগত রাতে বোয়ালখালীর শাকপুরা ও পটিয়া পৌরসভার আলোছায়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন সাব্বির পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার খালেক মেম্বারের বাড়ির মো. নুরুল আবছারের ছেলে এবং বছিরুল হক শাহীন একই থানার ছনখড়া ইউনিয়নের চাটুয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এদের মধ্যে সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং শাহীন সদস্য।

পুলিশ জানায়, শাকপুরা মিলিটারিপুল এলাকায় চেকপোস্টে রাত দেড়টার দিকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে থাকা সাব্বির উত্তেজিত পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সন্দেহ হলে সাব্বিরের মুঠোফোন চেক করা হয়। মুঠোফোনে ধারণ করা একটি একনলা বন্দুকের ছবি দেখা যায়। এবিষয়ে অপর যাত্রী শাহিনকে জিজ্ঞেসাবাদ করলে সে জানায়, বন্দুকটি বিক্রির জন্য ছবি ধারণ করেছে।

তাদের দেওয়া তথ্যমতে পটিয়া পৌরসভার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে একটি একনলা বন্দুক, ৩টি লেডবল গুলি, ৪টি পিস্তলের গুলি, একটি লোহার পাত, ২টি চাকু এবং আসামিদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।