ঝিনাইদহের বিভিন্ন সীমান্তে গ্রেপ্তার ৪৬ – My Blog
ঢাকাMonday , 12 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের বিভিন্ন সীমান্তে গ্রেপ্তার ৪৬

admin
May 12, 2025 11:14 pm
Link Copied!

ঝিনাইদহের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ৫৮ বিজিবি।

গতকাল রাত থেকে সোমবার (১২) বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ৫৮ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

৫৮ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত থেকে ২৭ জন, বেনিপুর সীমান্ত থেকে ১৪ জন, বাঘাডাংগা সীমান্ত থেকে ৫ জন মোট ৪৬ জন নারী, পুরুষ ও শিশুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা সবাই বংলাদেশি।

আটকরা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে পুরুষ-১৩, নারী-১৪ এবং শিশু-১৯ জন রয়েছে।

তিনি বলেন, আটককৃত আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।