পেকুয়ায় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক – My Blog
ঢাকাTuesday , 13 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

admin
May 13, 2025 8:26 pm
Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

এ সময় তার দেওয়া তথ্যে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শীলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।