রায়গঞ্জে চাঁদা চাওয়ায় যুবদল ও কৃষকদলের ৩ নেতাকে গণপিটুনি – My Blog
ঢাকাSaturday , 17 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে চাঁদা চাওয়ায় যুবদল ও কৃষকদলের ৩ নেতাকে গণপিটুনি

admin
May 17, 2025 2:01 am
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকায় পুকুর খননকারী এক ব্যক্তির কাছে চাঁদা চাইতে গিয়ে যুবদল ও কৃষক দলের তিন নেতাকে আটক রেখে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১৬ মে) বিকেলে ধুবিল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির।

ঘটনাস্থলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় – একদল নারী-পুরুষ তিন নেতাকে ঘিরে রেখেছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।

আহতদের মধ্যে রয়েছেন সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান এবং সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।

স্থানীয়রা জানান, বিকেলে তিন থেকে চারটি মোটরসাইকেলে ৮-৯ জন ব্যক্তি এসে পুকুর খননকারী শহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন।

এ সময় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের মধ্যে তিনজনকে আটকে রেখে মারধর করেন এবং তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন। ভয়ে অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার বলেন, যে পুকুর খনন হচ্ছে তা সরকারিভাবে অবৈধ, এবং খননের ফলে এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের নেতাকর্মীরা কাজ বন্ধ করতে গিয়েছিল, চাঁদা আদায়ের জন্য নয়।

এ বিষয়ে রাত ১১টার দিকে সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।