সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাটিরাঙ্গায় ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি – My Blog
ঢাকাSunday , 18 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাটিরাঙ্গায় ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

admin
May 18, 2025 4:00 pm
Link Copied!

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সকল আসামিকে গ্রেফতারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্নে ছাত্রদল নেতা সাম্যের হত্যাকান্ডে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব নাজিউর রহমান মঞ্জু, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদুল ইসলাম, নাজিম, মাটিরাঙ্গা কলেজ ছাত্রদল নেতা আরিফ কাজী, জালাল উদ্দিন লিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।