চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকে ঢাকায় গণপিটুনি – My Blog
ঢাকাMonday , 19 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকে ঢাকায় গণপিটুনি

admin
May 19, 2025 8:55 pm
Link Copied!

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রায়হানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

ধরিয়ে দেওয়া ছাত্রদল নেতাদের অভিযোগ-গোপনে রায়হান সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন।

সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা নিউমার্কেট থানা এলাকার ইস্টার্নপ্লাজার একটি দোকান থেকে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার রায়হানের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

তিনি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের ছেলে ফারাজ করিম পরিচালিত ‘সেন্ট্রাল ভয়েস অব রাউজান’ এর সদস্য।

ঘটনাস্থলে থাকা ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য শেখ পারভেজ মোসারফ বলেন, ‘আমরা জানতে পারি চট্টগ্রাম মহানগরের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গোপনে থেকে কার্যক্রম চালাচ্ছেন। পরে, আমরা ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাকে হাতেনাতে ধরি আর সাথে সাথে পুলিশের হাত তুলে দিই। যেহেতু, বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ একটি সংগঠন; তাই দেশের স্বার্থে আমরা ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সচেতন আছি, ভবিষ্যতেও থাকবো।’

এ বিষয়ে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. আশরাফ বলেন, ‘ছাত্ররা আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। তাকে আমরা থানায় নেব। এরপর আমরা প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।