লালমনিরহাটে চোর চক্রের ৩ সদস্য আটক : তিনটি ইজিবাইক উদ্ধার – My Blog
ঢাকাMonday , 19 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চোর চক্রের ৩ সদস্য আটক : তিনটি ইজিবাইক উদ্ধার

admin
May 19, 2025 10:10 pm
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এসময় বিভিন্ন জায়গায় চুরি হওয়া তিনটি ইজিবাইকও উদ্ধার করা হয়।

সোমবার (১৯ মে) রাতে লালমনিরহাট জেলা কালীগঞ্জ ও হাতীবান্ধা  উপজেলার  বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক আসামীরা হলেন : জেলার কালীগঞ্জ  উপজেলার রবিউল ইসলাম  (২৫), মোশারফ হোসেন (৩৩), অপর জন হলেন হাতীবান্ধা উপজেলার বাসিন্দা জাহিদুল হক (৩২)।

গোয়েন্দা পুলিশ জানায়, সম্প্রতি কালীগঞ্জ উপজেলার শুকানদিঘী বাজার থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় অটোচালক কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন।

এ ঘটনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন,  ইজিবাইক চুরি সংক্রান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল।

এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।