১৬ জেলায় অতি ভারী বৃষ্টির আভাস – My Blog
ঢাকাMonday , 19 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৬ জেলায় অতি ভারী বৃষ্টির আভাস

admin
May 19, 2025 1:14 am
Link Copied!

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে এসব জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ প্রচুর বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য নিশ্চিত করেছে।

বিডব্লিউওটি জানায়, আজ রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নিলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, উত্তর ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোণা, জামালপুর এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে (১০০-১৯০ মিলিমিটার)।

এসব এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে। এছাড়া দেশের আরও অনেক এলাকায়ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি মি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি/২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।