৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল-গুলি উদ্ধার : গ্রেপ্তার ৩ – My Blog
ঢাকাMonday , 19 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল-গুলি উদ্ধার : গ্রেপ্তার ৩

admin
May 19, 2025 8:35 pm
Link Copied!

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ একজনসহ তিন রোহিঙ্গা মাদকপাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ৩০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

সোমবার (১৯ মে) ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

আটক আসামিরা হলেন :  মো. ইলিয়াস (৩০), নূর মোহাম্মদ(৬১) এবং আব্দুর শক্কুর(৪০)। তারা সবাই উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত ট্রলারকে থামার সংকেত দিলে পাচারকারীরা ট্রলারের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।’

‘আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পালটা গুলি চালায়। এ সময় ট্রলারটিকে ধাওয়া দিয়ে জব্দ করার পর গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০) সহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাতে তল্লাশি চালিয়ে একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘আহত মাদকপাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ ও আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।