চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বাগমারা থানার হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার – My Blog
ঢাকাTuesday , 20 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বাগমারা থানার হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

admin
May 20, 2025 10:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে মহানগরীর বাকলিয়া থানা এলাকা হতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ রাজশাহীর যৌথ অভিযানে বাগমারা থানার চাঞ্চল্যকর আমিরুল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ খোরশেদ আলম (৪৫) ও মোঃ ভুটু প্রামাণিক’কে (৪২) গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম মহনগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল হারুন কলোনীর পাকা রাস্তা হতে খোরশেদ আলম ও অপরজন’কে উজির আলী শাহ লেইন রাস্তা হতে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত খোরশেদ আলম নওগাঁ জেলার আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও অপরজন হলেন একই এলাকার আলীম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিহত ভিকটিম মোঃ আমিনুল ইসলাম প্রকাশ আমিরুল রাজশাহী জেলার বাগমারা থানার রনশিবাড়ী এলাকার বাসিন্দা।

এ বছরের ০৪ এপ্রিল রনশিবাড়ী বাজারে একই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক প্রামানিকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তর্ক বির্তকের একপর্যায়ে মোঃ আমিনুল ইসলাম প্রকাশ আমিরুল পার্শ্ববর্তী কামারের দোকান হতে ধারালো ছুরি নিয়ে এসে আব্দুর রাজ্জাক প্রামানিকের বুকের বাম পার্শ্বে সজোরে হত্যা চেষ্টায় গুরুত্বর রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন তাকে আটক করে রাখে। পরে বাগমারা থানার পুলিশ সংবাদ পেয়ে উক্ত স্থানে হাজির হয় এবং আসামি মোঃ আমিনুল ইসলাম প্রকাশ আমিরুলকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করে। এমতাবস্থায় স্থানীয় লোকজন লাঠি ও ইট নিয়ে উত্তেজিত হয়ে পুলিশের আইনী কাজে বাধা প্রদান করে এবং পুলিশের উপর আক্রমন ও আঘাত করে আসামিকে তাদের নিয়ন্ত্রনে নিয়ে রনশিবাড়ী গ্রামের জৈনক আব্দুর রশিদের নির্মানাধীন বসতবাড়ীর সামনে এসে তাদের হাতে থাকা লাঠি ও ইট দ্বারা পরিকল্পিতভাবে আসামি মোঃ আমিনুল ইসলাম প্রকাশ আমিরুলকে এলোপাথারী মারপিট করে তার মাথায় গুরুত্বর আঘাত করে হত্যা করে ঘটনাস্থল হতে তারা দ্রুত চলে যায়। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজশাহী জেলার বাগমারা থানায় অজ্ঞাতানামা ১০০০/১২০০ জনকে আসামি করে একটি মামলার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাদেরকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।