মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক – My Blog
ঢাকাTuesday , 20 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

admin
May 20, 2025 5:54 pm
Link Copied!

বরিশালের এক কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সৎ বাবা আকতার হোসেন সরদারকে (৫২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে মাদারিপুর জেলার মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে, নগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে গত ৫ মে থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের আগের দিনগুলোতে সৎ বাবা তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেফতার আকতার হোসেন সর্দার মাদারিপুর জেলার মহেশপুর গ্রামের সলফু সরদারের ছেলে।

ওসি মিজান বলেন, বরিশাল নগরীর বাংলা বাজার এলাকায় মায়ের সঙ্গে বসবাস করতেন ভুক্তভোগী কিশোরী। মায়ের দ্বিতীয় স্বামী আকতার ওই বাসায় যেদিন যেতেন সেদিনই ওই কিশোরীকে ধর্ষণ করতেন বলে মামলায় বলা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।