হবিগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ১ – My Blog
ঢাকাTuesday , 20 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ১

admin
May 20, 2025 5:58 pm
Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাশবন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ মে) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন।

সে জেলার চুনারুঘাট উপজেলার চানপুর এলাকার পিয়ন্ত সাঁওতালের ছেলে।

এর আগে, সোমবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল আটক হয়। পরে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।