৪ মোবাইলসহ ২ ছিনতাইকারী আটক – My Blog
ঢাকাTuesday , 20 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪ মোবাইলসহ ২ ছিনতাইকারী আটক

admin
May 20, 2025 2:22 am
Link Copied!

রাজধানীতে এক ভুক্তভোগী ছিনতাইয়ের শিকার হওয়ার পর র‌্যাবে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ অভিযানে নেমে হাতেনাতে দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করেছেন তারা।

আটককৃতরা হলেন- মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)।

সোমবার (১৯ মে) বিকেলে উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা একটি চক্র। তারা টঙ্গী, উত্তরা হাউজবিল্ডিং, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষের কাছ থেকে সুকৌশলে মোবাইল, মানিব্যাগ ইত্যাদি ছিনতাই করেন। এমনই একজন ভুক্তভোগী র‍্যাব-১ এ অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী ছিনতাইয়ের শিকার হলে র‌্যাবের টহল টিমের কাছে অভিযোগ করলে তৎক্ষনাৎ অভিযান নামে র‌্যাব। পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের চিহ্নিত করেন। এসময় তাদেরকে তল্লাশী করে ভুক্তভোগীর মোবাইলসহ সর্বমোট ৪টি সেট উদ্ধার করা হয়।

গ্রেফতাররা জানিয়েছে, তারা এসব মোবাইল বিভিন্ন অনলাইন পেজ এবং ফেসবুক মার্কেটপ্লেসে কম দামে বিক্রি করেন। তাদের উত্তরা পূর্ব থানায় উদ্ধারকৃত মোবাইলসহ হস্তান্তর করা হয়েছে। হাতেনাতে ধরা মোবাইলটি গ্রাহককে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।