চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগের মিছিল : গ্রেপ্তার ১ – My Blog
ঢাকাWednesday , 21 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগের মিছিল : গ্রেপ্তার ১

admin
May 21, 2025 6:29 pm
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. নেজাম উদ্দিন।

মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

আটক মো. নেজাম উদ্দিন চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার জয়েনউদ্দিন সুবেদার বাড়ির বাসিন্দা এবং মো. আব্দুর রহিমের ছেলে।

জানা গেছে, তিনি ছাত্রলীগের সক্রিয় নেতা।

এর আগে গত ১৬ মে রাতে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে ছাত্রলীগের কর্মীরা মিছিল করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৯টি লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় নেজামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।