পুলিশ নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার : গ্রেপ্তার পরীক্ষার্থী ও সহযোগী – My Blog
ঢাকাWednesday , 21 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার : গ্রেপ্তার পরীক্ষার্থী ও সহযোগী

admin
May 21, 2025 1:06 am
Link Copied!

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাত পৌনে নয়টায় জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন- রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার একাব্বর ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৯) এবং একই এলাকার পেয়ারুল ইসলামের ছেলে মো. হাসানুর ইসলাম (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় ভাষা ভবনের দ্বিতীয় তলার ২০১৩ নম্বর কক্ষে পরীক্ষার্থী নাঈম ইসলাম পরীক্ষার নিয়ম ভঙ্গ করে গোপনে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দেন কেন্দ্রের বাইরে অবস্থানরত তার বন্ধু হাসানুর ইসলামের কাছে।

হাসানুর প্রশ্নের উত্তর তৈরি করে সেগুলোর ছবি ইমো অ্যাপের মাধ্যমে আবার নাঈমের কাছে পাঠিয়ে দেন। নাঈম মোবাইল ফোন লুকিয়ে রেখে সেসব দেখে উত্তরপত্রে লিখতে থাকেন।

বিষয়টি সেখানে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের চোখে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের পর নাঈম জানান, মূসা নামের আরও একজন বন্ধুর সহায়তায় তিনি অর্থের বিনিময়ে এই কাজ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসানুরকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মূসাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দু’জনকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এদিন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মারুফাত হুসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা লিখিত পরীক্ষা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২৯ মে ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।