বান্দরবানে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার – My Blog
ঢাকাWednesday , 21 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার

admin
May 21, 2025 5:15 pm
Link Copied!

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে জেলা শহরের বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম(৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)।

তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংক খালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।

পুলিশ জানায়, ৮ জন রোহিঙ্গা নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশ।

এ সময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

রোহিঙ্গা মাঝি (টিম লিডার) আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা পূর্ব মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করার পর কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্প এ ফেরত পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।