লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার মহেশখালীর দুই ডাকাত – My Blog
ঢাকাWednesday , 21 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার মহেশখালীর দুই ডাকাত

admin
May 21, 2025 12:21 am
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ মহেশখালীর দুই ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, তারা ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনকে টার্গেট করেছিল।

মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি সাবাল, রড কাটার হেস্কু মেশিন ও তিনটি হেস্কু ব্লেড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামি হলেন : কক্সবাজার জেলার মহেশখালী থানার ধলঘাট সাপমারা ডেইল এলাকার মৃত আছত আলীর ছেলে জিয়াবুল হক (২৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ছনুয়া পাড়া এলাকার ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাকিব (১৯)।

লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার জিয়াবুল হকের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।