বিমানবন্দরে আ.লীগ নেতা গিয়াস উদ্দিন আটক – My Blog
ঢাকাFriday , 23 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে আ.লীগ নেতা গিয়াস উদ্দিন আটক

admin
May 23, 2025 1:46 pm
Link Copied!

আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিনকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানায় করা একটি মামলায় তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেফতার গিয়াস মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে। মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিদেশের মাটিতে কাটানোর পর শুক্রবার ভোরে দেশে ফিরেন গিয়াস উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।