মরিচের ভেতরে ইয়াবা, রোহিঙ্গা গ্রেপ্তার – My Blog
ঢাকাSaturday , 24 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মরিচের ভেতরে ইয়াবা, রোহিঙ্গা গ্রেপ্তার

admin
May 24, 2025 8:54 pm
Link Copied!

কক্সবাজার থেকে মরিচের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা আনা হয়েছিল ঢাকায়। কিন্তু বাধ সেধেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগাম খবর পেয়ে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ সেই ইয়াবার চালান জব্দ করেছেন গোয়েন্দারা।

শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার অংশে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আকবর। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বাস করেন।

আকবরের কাছ থেকে ৩৮টি মরিচের ভেতর ইয়াবা পাওয়া গেছে। প্রতিটি মরিচে ৪০ থেকে ৬০টি ইয়াবা ছিল। মরিচসহ ইয়াবার ওজন ২৩০ গ্রাম।

এসব বিষয় নিশ্চিত করেছেন ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

তিনি জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে সেগুলো জব্দ করা হয়েছে। সঙ্গে এক রোহিঙ্গা মাদক কারবারিকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।