চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ সন্ত্রাসী আটক – My Blog
ঢাকাSunday , 25 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

admin
May 25, 2025 1:30 pm
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার  (২৪ মে) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুহুরিহাটস্থ নগর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক জুবায়ের আরেফিন ওই এলাকার মো. জাফরের ছেলে।

চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান,গ্রেপ্তার আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য রয়েছে। তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল ফোন ও নগদ ১,২৩১ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত মালামালসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।