রবিবার যেসব দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস – My Blog
ঢাকাSunday , 25 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রবিবার যেসব দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস

admin
May 25, 2025 2:19 am
Link Copied!

বিদ্যমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. ‍মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৫ মে) বিকেল পৌনে ৬টায় রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আরও অংশ নেবেন বাংলাদেশ খেলাফত মজলিশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ।

জানা গেছে, সংস্কার, নির্বাচন, স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করবেন দলগুলোর শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সবশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে বর্তমান সরকার প্রধানের কাছে কোন দল কী দাবি এবং প্রস্তাব করেছেন, সাংবাদিক সম্মেলনে সেসব তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা।

এরমধ্যে বিএনপি দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি করেছে।

জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কাছে চেয়েছে দুটি বিষয়ে রোডম্যাপ। একটি হলো- কবে নির্বাচন হবে এবং অন্যটি সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরা।

অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতাদের গড়া দল এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।