ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৪ মামলার আসামি আটক – My Blog
ঢাকাWednesday , 28 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৪ মামলার আসামি আটক

admin
May 28, 2025 9:30 pm
Link Copied!

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সোহেল (৩০) ও পারভেজ (২৭) নামের ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ মে) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের মাঝে সোহেল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রামের মোল্লা বাড়ির সোনামিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ফেনী ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। অপর গ্রেফতার পারভেজ কুমিল্লার মুরাদনগর উপজেলার কামেল্লা সাবের আলী বাড়ির মানিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইতঃপূর্বে ২টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানের টের পেয়ে রাত দেড়টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন স্থান থেকে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় সোহেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের থেকে একটি ২১ ইঞ্চি দৈর্ঘ্য ছোরা, একটি স্টিলের টিপ ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, অভিযানে আটককৃত সোহেল ও পারভেজসহ একটি দল স্বর্ণ দোকানে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সোহেলের বিরুদ্ধে পূর্বে ১৪টি মামলা এবং পারভেজের বিরুদ্ধে ২টি মামলার তথ্য পাওয়া গেছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।