আ’লীগ নেতা গিয়াস উদ্দিন তিনদিনের রিমান্ডে – My Blog
ঢাকাFriday , 30 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ নেতা গিয়াস উদ্দিন তিনদিনের রিমান্ডে

admin
May 30, 2025 1:07 am
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।

গিয়াস উদ্দিন মিরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

আদালত সূত্রে জানিয়েছে, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।