ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে বিপর্যস্ত কক্সবাজার, বিদ্যুৎ ছাড়া ৯ উপজেলা – My Blog
ঢাকাFriday , 30 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে বিপর্যস্ত কক্সবাজার, বিদ্যুৎ ছাড়া ৯ উপজেলা

admin
May 30, 2025 6:49 pm
Link Copied!

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের ৯ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল থেকে একে একে উপজেলা এলাকায় বিদ্যুৎ চলে যেতে শুরু করে, যা শুক্রবার (৩০ মে) সন্ধ্যা পর্যন্তও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার পাশাপাশি পানি উত্তোলন ও দৈনন্দিন কাজেও তৈরি হয়েছে নানা ভোগান্তি।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে, এখনও ৮০ শতাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। শুধু ২০ শতাংশ এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলম জানান, ভারী বর্ষণের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বৃষ্টি কমলে ধাপে ধাপে সংযোগ স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ‘এই বর্ষণ যদি চলতেই থাকে, তাহলে আবারও অনেক এলাকায় বিদ্যুৎহীন থাকতে হতে পারে। তবে আমাদের একাধিক টিম কাজ করছে সমস্যা সমাধানে।’

এদিকে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি বলেন, ‘ঝড়-বৃষ্টির প্রভাবে অনেক স্থানে সমস্যা হয়েছে। তবে সদরে প্রায় সব ফিডার চালু করা গেছে। কিছু অভিযোগ এখনও বাকি রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী দুই দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।