ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক চুরি মামলার আসামি গণপিটুনিতে নিহত – My Blog
ঢাকাFriday , 30 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক চুরি মামলার আসামি গণপিটুনিতে নিহত

admin
May 30, 2025 11:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান হোতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক গণপিটুনিতে নিহত হয়েছেন।

তিনি অর্ধশতাধিক চুরি মামলার আসামি ছিলেন।

শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি জানান, গত মঙ্গলবার (২৭ মে) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার গণধোলাইয়ে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। এরপর তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আরও জানান, চিকিৎসক রাজ্জাককে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।