মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন – My Blog
ঢাকাFriday , 30 May 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

admin
May 30, 2025 10:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :  চট্টগ্রামের মিরসরাইয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে মিরসরাই পৌরসভা বিএনপির আয়োজনে মিরসরাই লতিফীয়া মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন।

ওইদিন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরি।

এইসময় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, মঞ্জুর বাহার, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়ের উল্লাহ, শেখ জসিম উদ্দিন, ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদের সাধারণ সম্পাদক ওমর শরীফ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল করিম এরফান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ আনোয়ারুল হক চৌধুরি মুন্না, মিরসরাই পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল।

এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই পৌরসভা বিএনপি নেতা শেখ আহম্মদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম, পৌরসভা যুবদল নেতা সালা উদ্দিন, মিরসরাই পৌরসভা মহিলা দলের সভানেত্রী নাজনীন আক্তার মৌসুমি, সাধারণ সম্পাদিকা আবেদা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও মানুষের অনুপ্রেরণা জোগায়।

সবশেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।