মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে পালালো ২ জন – My Blog
ঢাকাTuesday , 3 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে পালালো ২ জন

admin
June 3, 2025 4:50 pm
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই জন। তাদের হাতে একটা ব্যাগও ছিল। শুরু থেকেই নজর রাখছিল বিজিবি সদস্যরা। এক পর্যায়ে ব্যাগে কী আছে দেখতে চাইলে তা ফেলে দৌঁড়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় দু’জন।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালায় বিজিবি। সেখান থেকে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দুইজন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি জানান, ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল এবং গুলি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।