আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই – My Blog
ঢাকাWednesday , 4 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

admin
June 4, 2025 1:07 am
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে ছুরিকাঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের সাদ মুসা ইন্ড্রাস্টিয়াল পার্কের সামনে ঘটনা ঘটে।

আহত যুবক বরিশালের ভোলা জেলার মৃত নুরুল ইসলামের ছেলে। সে কেইপিজেডে কাজ করেন। আনোয়ারার মুহাম্মদপুর চায়না রোডে ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শী মো. বাহার বলেন, রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। তার হাতে কাটা এবং চেহারায় চেতনানাশক পাউডার ছিল।

আহতের ভাই আবদুর রাজ্জাক জানান, তার ভাই ব্যাংক থেকে টাকা তুলতে গিয়েছিলেন। তিনটি মোটরসাইকেল চালিয়ে দুর্বৃত্তরা এসে তার মোটরসাইকেল ঘিরে ধরে।

যখন তিনি গতি কমায়, তারা তার গায়ে চেতনানাশক পাউডার ছুঁড়ে মারে। পরে ছুরিকাঘাত করে। তার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও মানিব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

আনোয়ারা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আহত যুবককে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তিনি ভর্তি আছেন।

আনোয়ারা থানার এসআই জ্যোতিষ চন্দ্র বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতের মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।