ফরিদপুরে মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ – My Blog
ঢাকাWednesday , 4 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

admin
June 4, 2025 2:48 pm
Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৫ জন।

এ ঘটনায় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন।

এ দিকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন বলেন, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। তবে যাত্রীবাহী সেই বাসটি আটক করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।