মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ – My Blog
ঢাকাThursday , 5 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

admin
June 5, 2025 12:18 pm
Link Copied!

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অর্ধশতাধিক অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি,জি।

এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল দুটি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ ও মেয়ের বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাসুদ খান পিএসসি উপকারভোগীদের সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণের ফলে জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবিক কার্যক্রমে ইতিবাচক সাড়া ফেলে। উপকার ভো‌গিরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে উত্তরোত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে জোন অধিনায়ক সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহযোগিতা
ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।