চট্টগ্রামে ঈদের সকালে পুড়ে ছাই বসতঘর – My Blog
ঢাকাSaturday , 7 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ঈদের সকালে পুড়ে ছাই বসতঘর

admin
June 7, 2025 3:37 pm
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র কুরবানির ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে এক পরিবারে।উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে জানে আলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ছটফট করছেন তার মেয়ে ও জানে আলম নিজে। 

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।