দেশের মঙ্গলের জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা – My Blog
ঢাকাSaturday , 7 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের মঙ্গলের জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

admin
June 7, 2025 6:27 pm
Link Copied!

দেশের মঙ্গলের জন্য সবার দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমকালে তিনি এ আহ্বান জানান।

সকাল ৭টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে উপস্থিত উপস্থিত হন প্রধান উপদেষ্টা।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়ে পৌনে ৮ টায় শেষ হয়। পরে মোনাজাতে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন মুফতি আব্দুল মালেক।

এছাড়া মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। ফিলিস্তিনের নির্যাতিত নারী-পুরুষ ও শিশুদের জন্য দোয়া করেন।

নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টাসহ অন্যরা। এসময় দেশের মঙ্গলের জন্য মুসল্লিদের দোয়া করতে বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।